‘আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে’

২১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM

© সংগৃহীত

দেশ ও মুসলিম উম্মাহর বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’ নামে নতুন এক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় উত্তরার একটি কমিউনিটি সেন্টারে এক বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়। বৈঠকে বৃহত্তর উত্তরার শীর্ষ মুরুব্বি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে বৃহত্তর উত্তরা অঞ্চলের উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সভাপতি, মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়। 

এছাড়া মুফতি মহিউদ্দিন মাসুমকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক, মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা জাকির কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্য মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র যে কোন প্রতিকূলতায় ও কল্যাণে সবসময় ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আজকের বৈঠকে এটাকে সাংগঠনিক ভিত্তি দেয়া হয়েছে। উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার ফলে হিজবুত তওহিদ, কাদিয়ানী ও সাদীয়ানীদের বিরুদ্ধে এক ঘণ্টার নোটিশে আমরা রাজপথে অবস্থান নিয়ে তাদের প্রতিহত করেছি। 

‘হেফাজতের ব্যানারে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আমরা চরম আত্মত্যাগ ও শ্রম দিয়েছি। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের নিষ্ঠুর গণহত্যা ও নিপীড়নের পরও আমরা কোথাও পালিয়ে যাইনি। যে কোন অন্যায়, জুলুম এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে রাজপথে আমাদের সরব অংশগ্রহণ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ।’

সতর্ক করে তিনি আরও বলেন, কমিটি বাণিজ্য করে কেউ কেউ উত্তরার উলামায়ে কেরামের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। ভাড়াটিয়া দিয়ে উত্তরার আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হলে ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬