পুলিশে ইউনিট ভেদে থাকবে না পোশাকের ভিন্নতা

২১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
পুলিশের পোশাক নিয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার

পুলিশের পোশাক নিয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার © সংগৃহীত

বর্তমানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য আলাদা পোশাক থাকলেও আগামীতে থাকবে না বিভিন্ন ইউনিটে পোশাকের ভিন্নতা। পুলিশ বাহিনীর জন্য পরিবর্তন হতে যাওয়া মূল পোশাকটিই পরবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি)  দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পুলিশের পোশাকের সঙ্গে কি ডিএমপির পোশাকও বদলাচ্ছে কিনা এমন প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, পুলিশসহ র‌্যাব ও আনসারের পোশাক বদলাচ্ছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন বাহিনীর জন্য আলাদা পোশাকের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা কার্যকর হবে। 

তিনি বলেন, তবে বাহিনী হিসেবে পুলিশের পোশাক বদলালেও ইউনিটে তা বদলাচ্ছে না। যা আছে তা-ও থাকছে না। অর্থাৎ বদলে যাওয়া নতুন পোশাকই পরিধান করবে পুরো বাহিনীর সদস্য। আমরা সবাই একই পোশাক পরব।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশে দুই লাখ সদস্য আছে। ১৯ হাজার সিভিল স্টাফ আছে। বিভিন্ন ইউনিটে আগে পোশাকের ভিন্নতা ছিল। এটি কার্যকর হওয়ার পর ইউনিটগুলোর জন্য পোশাকে আর কোনো ভিন্নতা থাকবে না। সবাই একই পোশাক পরবে।

উল্লেখ্য, গত সোমবার (২০ জানুয়ারি) পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 

ট্যাগ: পুলিশ
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, করুন আব…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি’র দাবিতে শাহবাগে অবস্থান সম…
  • ১৭ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬