নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

২১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

ওসি মো. নুরুজ্জামান বলেন, সকালে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। লালপুর উপজেলার সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। স্থানীয় ব্যক্তিরা অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬