নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

২১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
আবুবক্কর ছিদ্দিক

আবুবক্কর ছিদ্দিক © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে মাদ্রাসার সাবেক এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আবদুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। পরে তিনি আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি করেন। না পেয়ে গত রবিবার বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন: ভ্যাট বৃদ্ধির ফলে দাম তেমন একটা বাড়েনি, দাবি অর্থ উপদেষ্টার

আজ সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার  সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাস্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহতের বাঁ চোখের ওপরে ও গলায় কিছু আঘাত চিহ্ন রয়েছে।  তবে কিসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬