ভ্যাট বৃদ্ধির ফলে দাম তেমন একটা বাড়েনি, দাবি অর্থ উপদেষ্টার

২১ জানুয়ারি ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দাবি করে বলেছেন, ‘ভ্যাট যা বাড়ানো হয়েছে, তাতে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি। যারা এর সমালোচনা করছে, করুক; তাদের আটকানোর কিছু নেই। কী পরিপ্রেক্ষিতে এই ভ্যাট বাড়ানো হয়েছে, তা কিছুদিন পর জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারিত হয়। তখন অনেক কিছুই সমন্বয় করা হবে। ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

সরকার আপাতত ওএমএস বা উন্মুক্ত বিক্রি করবে না। এবার বিশেষ পরিস্থিতিতে এই কার্যক্রম হতে নেওয়া হয়েছিল। এখন বাজারে জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে সে রকম জরুরি অবস্থা সৃষ্টি হলে আবার তা চালু করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

এ ছাড়া সরকার সারের মজুত করছে। সরকারের হাতে যথেষ্ট মজুত না থাকলে বেসরকারি খাত দাম বাড়িয়ে দেয়। সেটা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

ওএমএসের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এত দিন যেভাবে ওএমএস চলেছে, সেভাবে করা যাবে না। সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য আরও কীভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়।

চালের মূল্যবৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, সরবরাহ শেষ হওয়ার কথা নয়। এখানে খুচরা বিক্রেতা ও পাইকারি বিক্রেতারা কারসাজি করছেন। অন্যান্য পণ্যের দাম মোটামুটি সহনীয় আছে।

ওএমএসের পণ্য কেনে সাধারণত নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষেরা, এই পরিস্থিতিতে তা বন্ধ হলে এই মানুষেরা ভুক্তভোগী হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব পণ্য এত ভর্তুকি মূল্যে দেওয়া হয় যে অনেক সামর্থ্যবান মানুষও এসব পণ্য কেনেন।

দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে…
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence