চাকরি থেকে বিরতি নেওয়া নারীদের ফেরাতে ‘ব্রিজ রিটার্নশিপ’

২১ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সৌজন্যে প্রাপ্ত

কর্মজীবন থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ‘ব্রিজ রিটার্নশিপ’ নামে একটি উদ্যোগ নিয়েছে ব্র্যাক। এর মাধ্যমে বিভিন্ন কারণে পেশা ছাড়তে বাধ্য হওয়া নারীদের কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশে সহায়তা করা হবে।

ছয় মাস মেয়াদি ব্র্যাকের এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিক্ষা, পেশাগত উন্নয়ন, বিশেষজ্ঞ পরামর্শ পাবেন, যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে।

সম্প্রতি ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্রিজ রিটার্নশিপে’ সফল অংশগ্রহণকারীদের ব্র্যাক এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুপারিশ করবে সংস্থাটি।

ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনসের ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর বলেন, ‘প্রতিভাবান নারীদের পেশাজীবনে নতুন করে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং এর মাধ্যমে সমাজ ও অন্যান্য ক্ষেত্রে তাদের ভূমিকা সৃষ্টি করতেই এই উদ্যোগ।’

‘ব্রিজ রিটার্নশিপে’ অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে প্রকল্পের তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কাজে যুক্ত এবং কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে ভূমিকা রাখতে পারবেন।

কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি ন্যূনতম এক বছর বিরতি থাকলে ‘ব্রিজ রিটার্নশিপে’ আবেদন করতে পারবেন অংশগ্রহণকারীরা। আবেদন করা যাবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে রেড ক্রস, আবেদন শেষ ২৯ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
সাইবার নজরদারিতে হবে প্রশ্নফাঁস শনাক্ত: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নে দুর্বোধ্যতা থাকলে সাহায্য করবেন পরীক্ষকরা
  • ২০ এপ্রিল ২০২৬