ওএমএসের পণ্য বিক্রি নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

২১ জানুয়ারি ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

সরকার সাশ্রয়ী মূল্যে ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
 
অর্থ উপদেষ্টা বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে চাল, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিভিন্ন পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স আরোপ করার কারণে মূল্য বৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, তবে কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে।

আরও পড়ুন: পান্থপথে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের সড়ক অবরোধ

বর্তমানে চালের দাম সহনশীল পর্যায়ে রয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সরবরাহ পদ্ধতিতে কিছু জটিলতার কারণে মাঝেমধ্যে চালের দাম বেড়েছিল। চাষাবাদে ঘাটতি মেটাতে ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬