সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

২১ জানুয়ারি ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
খান তালাত মাহমুদ রাফি

খান তালাত মাহমুদ রাফি © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা অডিটরিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে রাফির উপস্থিতিতে হট্টগোলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রাউজানের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক হিসেবে পরিচিত) এম আবেদীন সাজিদ বলেন, আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। তারা ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্য। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার রাউজান উপজেলা অডিটরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গণঅভ্যুত্থান ও মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘ঘটনাপ্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ’। সেখানে রাফির ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী রাত ১১টায় বলেন, অনুষ্ঠানের ভেতরে হট্টগোল হয়েছে। বিস্তারিত জানি না। অভিযোগ করার জন্য কিছু ছাত্র এসেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬