চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

২০ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ফেনী জেলা পুলিশ

ফেনী জেলা পুলিশ © সংগৃহীত

ফেনী শহরের ট্রাংক রোডে চাঁদাবাজির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর এবং কনস্টেবল জাহিদ।

জানা যায়, গতকাল রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের ট্রাংক রোডে দায়িত্বরত অবস্থায় পুলিশ উপ-পরিদর্শক শুক্কুর ও কনস্টেবল জাহিদ ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন ও আরমান হোসেন রাফি হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিএনজি অটোরিকশার গ্যাসের টাকা জোগাতে চালকের মাধ্যমে এ চাঁদা আদায় করছে বলে স্বীকার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজভী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাঁশ বোঝাই একটি ট্রাক থেকে এক সিএনজি অটোরিকশা চালক কিছু নিচ্ছিলেন দেখে আমাদের সন্দেহ হয়। তখন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে পাশে থাকা কনস্টেবল জাহিদ বলেন, গরিব মানুষ, ১০০-২০০ টাকা নিলে সমস্যা কি? তার এই ধরনের মন্তব্যে উপস্থিত সবাই ক্ষুব্ধ হয়ে উঠে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিএনজি চালক জানান, এসআই শুক্কুর ও কনস্টেবল জাহিদ তাকে গ্যাস বিল বাবদ ২০০ টাকা নিতে বলেছেন। ঘটনাটি তাৎক্ষণিক ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছি। 

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার সাথে  জড়িত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় তিনি।

মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence