পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা

২০ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM

© সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা। এছাড়া প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও একইসঙ্গে পদোন্নতি পাবেন।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

অতিরিক্ত সচিব বলেন, ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কাজের চাপে সেটি সম্ভব হয়নি। আমরা কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন।

অতিরিক্ত সচিব বলেন, প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন। তিনি বলেন, প্রশাসনের ২৪তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে। তারাও এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন। সবমিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা এবং ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন।

এর আগে গত ৩ ডিসেম্বর তিনি বলেন, প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন।’ আমরা ওইটা নিয়েই কাজ করছি।

এদিকে প্রশাসন ব্যতীত বাকি ২৫ ক্যাডারের উপসচিবদের পদোন্নতি ইস্যুতে নেতৃত্ব দেওয়া এক উপসচিবকে ওএসডি করা হয়েছে। এছাড়া সচিবালয়ের বাইরে পোস্টিং দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬