দেশে ৩৩ হাজার বিদেশি অবৈধভাবে বসবাস করছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

দেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত অবৈধ নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আগামী ৩১ জানুয়ারির মধ্যেই অবৈধভাবে বসবাসরতদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য আহ্বান করা হয়। 

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close