সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন

২০ জানুয়ারি ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন © সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন ‘ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা’। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বরে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা  জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তিক চাকরিতে বয়সসীমা বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করে পুরুষদের ক্ষেত্রে ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করার দাবি জানান।

এ সময় গত ১৭ ডিসেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাস প্রকাশিত মুয়ীদ চৌধুরীর সুপারিশ বিষয়ক প্রতিবেদনটির কিছু অংশ প্লেকার্ড হিসেবে ব্যবহার করতে দেখা যায় তাদের। এছাড়াও তাদের হাতে  ‘বয়স নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই; মেধা ও যোগ্যতাকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না; জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ তাদের ব্যবহৃত হ্যান্ড মাইক জব্দ করেছে। এ বিষয়ে মানববন্ধনে উপস্থিত একজন বলেন, আমরা যখন সকালে এখানে উপস্থিত হতে শুরু করি তখন পুলিশ আমাদের ব্যবহৃত হ্যান্ডমাইক জব্দ করেছে। এ থেকে বোঝা যায় রাষ্ট্রযন্ত্র সব সময় নিপীড়িত মানুষের বিপক্ষে কাজ করে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬