একাত্তরের ভূমিকা নিয়ে বিএনপি নেতার মন্তব্য, কড়া প্রতিবাদ জামায়াতের

১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের জামায়াতে ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটি।

রবিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মনগড়া। তিনি জামায়াতে ইসলামী ও এই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশ, দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে নিজের এবং নিজ দলের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছেন। জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: জামায়াত
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬