শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

১৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
গুম সংক্রান্ত তদন্ত কমিশনেরন সদস্যদের সাথে প্রধান উপদেষ্টা

গুম সংক্রান্ত তদন্ত কমিশনেরন সদস্যদের সাথে প্রধান উপদেষ্টা © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছেন। সেখানে সদস্যরা তাকে পরিদর্শনের অনুরোধ জানালে প্রধান উপদেষ্টা এতে সম্মতি জানান।

আজ রবিবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল সাড়ে ৫টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান। তখন তারা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান। তারা জানান, প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন।  

প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাব।’

বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬