পিলখানা হত্যাকাণ্ড

বিডিআরের প্রায় ২৫০ সাবেক সদস্যের জামিন

১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন দুই শতাধিক আসামি। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন।

রবিবার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন খান বলেন, যারা আগের মামলায় (হত্যা মামলা) খালাসপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে হাইকোর্টের পরে আপিল নাই তারা আজকে জামিন পেয়েছেন।

এ ছাড়া ৩০ জন যাদের নাম বিস্ফোরক মামলার চার্জশিটে ছিল তাদেরকে বাদ দিয়ে বাকিদের জামিনের আদেশ দিয়েছেন আদালত।

আসামিদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই, তাদের জামিন দিয়েছেন আদালত।

এই সংখ্যা প্রায় ২৫০ হতে পারে বলে আসামিপক্ষের আইনজীবীরা ধারণা দিয়েছেন। যাদের জামিন দেওয়া হয়েছে, সঠিকভাবে তাদের তথ্য-প্রমাণ যাচাই করে জামিনের ব্যবস্থা করার জন্য দুই দিন সময় লাগবে পারে বলে জানিয়েছেন আইনজীবী। পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬