আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে: প্রেস সচিব

১৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

 শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে। তবে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে, তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই।’

আওয়ামী সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। তারা বলেছে, বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো। যার ফলেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।’  

নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেইসঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায়, তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে।’

শেষ মুহূর্তে বাতিল অ্যাশেজের কনসার্ট
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত
  • ১৮ এপ্রিল ২০২৬
কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬