বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি আজ

১৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
পিলখানা ট্র্যাজেডি

পিলখানা ট্র্যাজেডি © সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ রবিবার (১৯ জানুয়ারি)। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এ শুনানি হবে। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। 

বিশেষ ট্রাইব্যুনাল-২ এর চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্যগ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সকালেই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়েছে।

এদিকে আদালতে কাজ শুরু হচ্ছে খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নিয়েছেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারা ভোগ করছেন এসব আসামিরা।

হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকায় বন্দি আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচারপ্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬