ভোটের দিকে এগোচ্ছে কমিশন : সিইসি

১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
এ এম এম নাসির উদ্দীন

এ এম এম নাসির উদ্দীন © সংগৃহীত

সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি জানান, নির্বাচন কমিশন এখনো নির্বাচনের সময় নির্ধারণ করেনি। তবে প্রধান উপদেষ্টার সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী নির্বাচনের দিকে এগোচ্ছে কমিশন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠান শেষে সিইসি এসব কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাই ইসির লক্ষ্য।

নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে নাসির উদ্দীন বলেন, আইন ও সংবিধানের মধ্যে থাকতে চায় কমিশন।

মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করল তারা।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬