ফোনে স্বামীর মুখে তালাক, প্রাণ দিলেন স্ত্রী

১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে স্বামীর মুখে তালাক শুনে মারিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।     

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। 

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে। দুই বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী তানজিল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেন তানজিলা। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো। শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান। এই অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেন মারিয়া।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, 'মারিয়া আক্তার নামে  এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence