শিয়ালের কামড়ে আহত ২

১৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
শিয়ালের কামড়ে আহত জহুরুল ইসলাম  ও মাহিদুল ইসলাম

শিয়ালের কামড়ে আহত জহুরুল ইসলাম ও মাহিদুল ইসলাম © সংগৃহীত

দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে জহুরুল ইসলাম (৩৬) ও তার ছোট ভাই মাহিদুল ইসলাম (২৬) আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) বৈগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে।

জহুরুল ও মাহিদুল বৈগ্রাম গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেয়ালদাড় ইউপি সদস্য বকুল হোসেন।

ইউপি সদস্য জানান, জহুরুল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে আলু ও সরিষার জমি দেখার জন্য মাঠে যান। এমন সময় দুটি শিয়াল তার দিকে ছুটে আসে। জহুরুল নিজেকে রক্ষা করতে হাতের কাছে পাওয়া একটি আধলা ইট ছুড়ে মারেন। এতে শিয়ালরা আরো ক্ষিপ্ত হয় এবং তাৎক্ষণিক আরো কিছু শিয়াল তাকে আক্রমণ করে।

তিনি আরও জানান, জহুরুল ও শিয়ালের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় জহুরুলের মুখ ও বুকে আঁচড় লাগে। তার চিৎকার শুনে পাশে থাকা মাহিদুল ছুটে গেলে তাকেও কামড় দেয় শিয়াল।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী রিয়া বলেন, শনিবার দুপুরে শিয়ালের কামড়ে আহত দুই ভাই হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬