আজহারীর মাহফিল শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৯ জানুয়ারি ২০২৫, ০২:২১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
আজহারীর মাহফিল ও ট্রেনে ভীড়

আজহারীর মাহফিল ও ট্রেনে ভীড় © টিডিসি সম্পাদিত

লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতেম আলীর ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল অংশগ্রহণ করতে সকালে ট্রেনে লালমনিরহাটে যায় রাজ। মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। তাই অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুষভান্ডার রেলস্টেশনের মাস্টার আশরাফুজ্জামান আপেল জানান, ঘটনাটি রেলগেটে হয়েছে। খবর পেয়েই জিআরপি থানায় জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ওই ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

ট্যাগ: ইসলাম
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬