সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ, আহত ২ 

১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা চলছে

আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা চলছে © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান এবং বিএসএফ সদস্যরা টিয়ারসেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি।

 শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায়।  এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ারসেল নিক্ষেপ করেন। তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে  মোকাবিলার চেষ্টা করলে পিছু হটেন ভারতীয়রা। 

বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, 'বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।'

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি এবং আমি এখন সীমান্তের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬