বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিনজনের

১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটির বিভিন্ন অংশ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটির বিভিন্ন অংশ © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হন।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬