গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
মোটরসাইকেল দুর্ঘটনা

মোটরসাইকেল দুর্ঘটনা © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, ‘মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয় লোকজন দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও আগে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাতনামা কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান।’

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬