বসত বাড়িতে অগ্নিকাণ্ড, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

১২ জানুয়ারি ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের পিতা।

শনিবার (১১জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।      

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ। গভীর রাতে ওই বাড়িতে অগুন লাগলে, পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধ আব্দুল হামিদ বের হতে পারেননি। ফলে ওই ঘরেই দগ্ধ হয়ে মারা যান তিনি। রাস্তা সংকীর্ণ থাকায়  আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে কৃষকদল নেতা মাহবুব জানান, ‘আমার আব্বা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই রুম থেকে বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। ফলে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান তিনি।’ 

চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে 

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬