রাজনীতিতে যোগ দেবেন কি না জানিয়েছেন আজহারী

১২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ড. মিজানুর রহমান আজহারী

ড. মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, অনেকে আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছেন। আমি রাজনী‌তিতে আস‌তে চাই না। আমি কোরআনের খেদমতে কাজ করি। এর বাইরে আমি কোনো কিছু করতে চাই না।

এ সময় তি‌নি নতুন বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান।

শ‌নিবার (১১ জানুয়া‌রি) সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান আজহারী ব‌লে‌ন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাই মন খারাপ করেছেন। আমি কারও মনে কষ্ট দিতে এ কথা বলিনি। যা সত্যি তা-ই বলেছি।’

‌তি‌নি ব‌লেন, ‘এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছেন। তাদের উদ্দেশে বলব, আমি কোরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’

আজহা‌রী আরও ব‌লেন, ‘নতুন বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সব রাজনৈতিক দলের নেতাদের শপথ নিতে হবে যে আমরা কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করব না।’ 

তি‌নি ব‌লেন, ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬