নোয়াখালীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বুঝা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করেছে। 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ উদ্দিন জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচটি টিম পৌঁছে। আমাদের সাথে সুবর্ণচর কবিরহাট লক্ষীপুরের আরো পাঁচটি ইউনিট যৌথ ভাবে কাজ করেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ: আগুন
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬