একটি আমের দাম ১৬০০ টাকা, নিলামে কিনলেন মসজিদের ইমাম

১০ জানুয়ারি ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
মসজিদে দান করা একটি আম চড়া দামে বিক্রি হয়।

মসজিদে দান করা একটি আম চড়া দামে বিক্রি হয়। © সংগৃহীত

কিশোরগঞ্জের মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। জানা গেছ, ওই আম ১৬০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। আমটি কিনেছেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।

মাওলানা মাসুম বিল্লাহ বলেন, ‘মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।’

মুসল্লি আক্তার হোসেন বলেন, ‘মহল্লা থেকে মসজিদে দান করা সব কিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।’

কারিগরি শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়
  • ১১ জুন ২০২৬
কাফনের কাপড় বেঁধে আ.লীগ-ছাত্রলীগের মিছিল
  • ১১ জুন ২০২৬
ট্রান্সফরমারের জন্য ৬৭ হাজার টাকা দাবি বিদ্যুৎ বিভাগের, দি…
  • ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
কর্মরত অবস্থায় স্ট্রোক করে ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ১১ জুন ২০২৬
মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
×