বায়ুদূষণে আজ অষ্টম ঢাকা নগরী

০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
বায়ুদূষণ

বায়ুদূষণ © সংগৃহীত

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকা শহর রয়েছে আজ অষ্টম স্থানে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার মানসূচকে এ তথ্য প্রকাশ করা হয়।

তথ্য অনুযায়ী, মানসূচকে ঢাকার বায়ুর মান ২০৫। গতকাল বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে এই মান ছিল ২১১। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

গত ডিসেম্বরজুড়ে দূষিত আবহওয়ার জন্য ঢাকা ছিল তালিকার শীর্ষে। দূষণ-সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।

গবেষণা অনুযায়ী, গত ৯ বছরের তুলনায় গত ডিসেম্বরে বায়ুর গড় মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে।

আজ ঢাকায় তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫৯), মহাখালীর আইসিডিডিআর,বির কার্যালয় (২৫৭), ও কল্যাণপুর (২৪১)।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬