প্রশাসনে এখনো ফ্যাসিবাদ রয়েছে: মির্জা ফখরুল

২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

প্রশাসন এখনো পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে রয়েছে। কোনো পরিবর্তন হয়নি। এমনকি ছাত্রদের চিকিৎসার ফাইলগুলো পর্যন্ত তারা আটকে রেখেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার না করে বিএনপি নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয়। নির্বাচন হলো গণতন্ত্রে যাওয়ার একটি দরজা। আমি নিজেও পৌরসভা থেকে নির্বাচনের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। যত বেশি সময় লাগবে, সমস্যাগুলো ততই জটিল হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়ার পক্ষে আমরা নই।

আরও পড়ুন: সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা

তিনি উল্লেখ করেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ২০১৬ সালের একটি ডকুমেন্টে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা, এক ব্যক্তি যেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।  

এসময় তিনি আরও বলেন, এই ফ্যাসিবাদী আন্দোলনে প্রথম থেকে আমার দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। আমাদের ৭০০ জনেরও বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

ট্যাগ: বিএনপি
এইচএসসির ভূগোল প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
মাদকসেবীদের বেঁধে ঠেলাগাড়িতে ঘোরালেন এলাকাবাসীর, অতঃপর...
  • ১৬ জুলাই ২০২৬
স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন …
  • ১৬ জুলাই ২০২৬
মেসির উদাহরণ টেনে আরও এক বিশ্বকাপ খেলতে চান হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় জলবায়ু উপদ্রুত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবি…
  • ১৬ জুলাই ২০২৬
পাঠদানের অনুমতি পেল ৬৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকা দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence