মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বেগম খালেদা জিয়ার

বেগম খালেদা জিয়ার © ফাইল ছবি

আগামী ২১ ডিসেম্বর (শনিবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেয়ার কথা ছিল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। অসুস্থতার কারণে তিনি সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’.

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনানিবাসের সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। 

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬