কক্সবাজারে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সকালে না হতেই কক্সবাজারের সড়কে ঝরল ৫ প্রাণ

সকালে না হতেই কক্সবাজারের সড়কে ঝরল ৫ প্রাণ © সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জসিমউদ্দিন বলেন, 'বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত ও   দুজন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পালিয়ে গিয়েছেন।'

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬