বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সড়কে পড়েছিল দুই বন্ধুর নিথর দেহ

সড়কে পড়েছিল দুই বন্ধুর নিথর দেহ © সংগৃহীত

ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু। তবে ঢাকা-চট্টগ্রাম মহসড়কেই নিভে গেছে তাদের জীবনপ্রদীপ। বাড়ি ফেরা হয়নি তাদের। বুধবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের মেঘনা সেতুতে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন তারা।

বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ঘোরাফেরা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার বাউশিয়ায় ফিরছিলেন আশরাফুল শেখ (১৭) ও অসিম আহমেদ (১৮)। দুর্ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা।

আশরাফুল গজারিয়া উপজেলার বাউশিয়ার মো. আলাল শেখের ছেলে। সে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। আর অসিম আহমেদ একই ইউনিয়নের চর চৌদ্দকাহনিয়া এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, অজ্ঞাত গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬