পটুয়াখালীতে ২৬টি কচ্ছপ নারী আটক

১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
২৬টি কচ্ছপসহ আটক 
আটক নারী

২৬টি কচ্ছপসহ আটক আটক নারী © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। ওই নারী কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ-সংলগ্ন রাস্তা থেকে তাপসী রানী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। 

তাপসী রানীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রানী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ ও ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, এ ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে।

ট্যাগ: আটক
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬