পটুয়াখালীতে ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীরা

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে পড়ার সময় ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

অসুস্থদের মধ্যে শারমিন (১৪), সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪) রয়েছে।  

কোচিং সেন্টারের শিক্ষক রিপন জানান, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। নেবুলাইজ করার পর আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।  

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. বিকাশ জানান, এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। একজন অসুস্থ হওয়ার পর বাকিরা দেখাদেখি অসুস্থ হয়েছে। ৯ জনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কিছুটা সুস্থ।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬