নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক ছোট ভাইও মেরেছে: জেলা ছাত্রদল সেক্রেটারি

০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ PM
কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত

কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত © টিডিসি সম্পাদিত

গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ায় ফের হামলা শিকার হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ হামলার শিকার হয়েছিলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বেয়াদব, তাই তাকে মারার প্রয়োজন ছিল উল্লেখ করে কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব (সাধারণ সম্পাদক পদমর্যাদার) খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, এক ছোট ভাইও তাকে মেরেছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, আপনারা জানেন কিছুদিন আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় এসে উত্তম মাধ্যম খেয়ে চলে গেছে। তাকে উত্তম মাধ্যম দিয়েছে আমি জোর গলায় বলতে পারি, আমারই এক ছোট ভাই ছিল সেখানে। 

তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বেয়াদব। তাকে মারার প্রয়োজন ছিল এবং তাকে মারছে। তাকে জনসাধারণ মেরেছে সেখানকার দোকানদাররাও মেরেছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মুখের ভাষার কারণে এই হামলা বলে তিনি এ সময় দাবি করেন।

‘‘এরা জীবনে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে কোনো উজ্জ্বল নক্ষত্র হতে পারবে না। এরা বাংলাদেশের রাজনীতির একটি কীটপতঙ্গ হিসেবে ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে আমি মনে করি।’’

ট্যাগ: ছাত্রদল
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬