ভারত ইস্যুতে যা বললেন রুহুল কবির রিজভী

০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
ভারতরে দূতাবাসের উদ্দেশে পদযাত্রা-পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী

ভারতরে দূতাবাসের উদ্দেশে পদযাত্রা-পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী © সংগৃহীত

ভারত প্রতি পদে পদে বাংলাদেশে নাশকতা চালাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে ভারতরে দূতাবাসের উদ্দেশে পদযাত্রা-পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আকাশ পাতাল, ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে। দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।’

রিজভী বলেন, ‘আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে আমরা এ পদযাত্রা করব। ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা শান্তির পক্ষে।’

তিনি বলেন, ভারতের মন ভালো নেই। কারণ, তাদের সঙ্গে ভুটান নেই, নেপাল নেই। কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এখন বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে।

ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কোনো লাভ নেই। ভিসা বন্ধ করে তো আমাদের উপকারই করেছে ভারত। ডলার পাচার হবে না। অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। আমাদের রিজার্ভ বাড়বে। এতে আমাদের লাভই হলো।’

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, ‘আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না।’

তিনি বলেন, ‘সীমান্তে কড়াকড়ি করে তো লাভ হয়েছে। সীমান্ত দিয়ে ফেনসিডিল আসত। আরও মাদক আসত। এখন আসা বন্ধ।

ভারতের গণমাধ্যমে চট্টগ্রাম দখলে নেওয়ার কথা বলা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আপনারা চট্টগ্রাম নেওয়ার কথা বলেছেন। তাহলে আমাদের বিহার উড়িষ্যাও ফেরত দাও। আমরা এটা দাবি করছি।’

পদযাত্রায় তিন সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগ: বিএনপি
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬