উত্তেজনার মধ্যে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

০৬ ডিসেম্বর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ারের বাড়ি জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক শুক্রবার রাতে ভারতে গরু আনতে যান। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।

তবে বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের দেশি অস্ত্রে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ সময় চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ।

বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা ও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করে বিজিবি।

বিজিবির স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বিএসএফের গুলিতে একজন নিহতের খবরটি সামনে এল।

বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬
রবিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০১ আগস্ট ২০২৬
আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬