বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান নাহিদের

০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উপদেষ্টা নাহিদ ও সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান

উপদেষ্টা নাহিদ ও সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সেজন্য দেশটির সঙ্গে বাংলাদেশের চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে। দু'দেশের সর্ম্পক আরও বাড়াতে সৌদি আরবকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ডাক‌ ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। সৌদি সরকার বাংলাদেশের সাথে আছে ভবিষ্যতেও থাকবে এবং বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বর্তমানে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কাজ করছে এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বছরে ৫ বিলিয়ন ডলার এবং আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আরও ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান।

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার অনিবন্ধিত ব্যক্তির পাসপোর্ট নবায়নের বিষয়টি গুরুত্বসহ বিবেচনার জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ করেন। সৌদি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার বিষয়ে উপদেষ্টা রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেন, সৌদি আরব বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা পাওয়া গেলে সৌদি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে বিনিয়োগের উদ্যোগ নেবেন বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরব এবং রাজ পরিবার সম্পর্কে বিভ্রান্তকর ও অসত্য তথ্য প্রচার করা হয় যা বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে উল্লেখ করলে উপদেষ্টা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, শুধু সৌদি আরব নয় পৃথিবীর কোনো দেশ সম্পর্কে যেন বাংলাদেশের গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার না করা হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের আরও এক আসামী গ্রেপ্তার
  • ১৫ মার্চ ২০২৬
তামিমের অনবদ্য সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ১৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের মিত্ররা বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্…
  • ১৫ মার্চ ২০২৬
আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাবি শিক্ষার্থী অনিক
  • ১৫ মার্চ ২০২৬
বিএনপির দুর্দিনের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫ তম ম…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence