খালেদা জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।

সোয়া এক ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্যের চিত্র ‘দেয়ালে টাঙানো ব্যানার’ উপহার দেন রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এবং ৩ ডিসেম্বর পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ‘ফিরোজা’য় এসেছিলেন।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬