পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়িসহ সীমান্তে যুবক আটক

০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
সীমান্তে বিজিবির কাছে যুবক আটক

সীমান্তে বিজিবির কাছে যুবক আটক © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় লিমন সিমসাং (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।  

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী এই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।  

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, জব্দ করা শাড়ি ও পিকআপসহ আটক লিমনকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬