তিন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাইলেন প্রধান উপদেষ্টা

০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছে তিনটি বিষয়ে মতামত চেয়েছেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজকের বৈঠকে নির্বাচন সংক্রান্ত আলোচনা ছিল না। সবগুলো দল তাদের মতামত তুলে ধরছেন রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। 

‘প্রথম বিষয় ভারতসহ সারাবিশ্বে যে প্রোপাগান্ডা চলছে সেগুলো নিয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয়; দ্বিতীয় বিষয় আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে করণীয় এবং তৃতীয় বিষয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প ও উপন্যাস সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত জানতে চেয়েছেন তিনি।’

তিনি বলেন, দুই-একজন পরামর্শ দিয়েছেন সংখ্যালঘুদের ব্যাপারে আমরা একটি জাতীয় কমিশন করতে পারি কি না। জাতীয় কমিশন করলে ৫০ বছরের বঞ্চনা বিশেষ করে গত ১৬ বছরে যে বঞ্চনা হয়েছে তার সত্যতা কতটুকু তা বের হয়ে আসবে, এমন মতামতও কেউ কেউ দিয়েছেন বলেও জানান তিনি।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬