জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
জেএসএসএফ

জেএসএসএফ © সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে এনবিআর। বিষয়টি নিয়ে একটি আদেশ জারি করেছে সরকারি সংস্থাটি।

আদেশ বলা হয়, যেহেতু ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন)-এর ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এর সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
এ ছাড়া আদেশে ফাউন্ডেশনের সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬