আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম ঢাকা, পেছনে ফেলল দিল্লি ও লাহোরকে

০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
ঢাকায় বায়ুদূষণ অত্যন্ত বেশি

ঢাকায় বায়ুদূষণ অত্যন্ত বেশি © সংগৃহীত

বায়ু দূষণের শীর্ষে থাকা ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা। ঢাকায় আজ বায়ুদূষণের মাত্রা ২৫৯।

বুধবার ৪ (ডিসেম্বর) ঢাকার বায়ুর মান ২৫৯। এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আজ সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে।

আজ বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মিসরের রাজধানী কায়রো ও ইরাকের বাগদাদ। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৪১ ও ১৮৯।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এগুলো হলো ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৩২৬), ঢাকার মার্কিন দূতাবাস ২৮৬ ও গুলশান-২–এর রব ভবন।

অন্যদিকে, গতকালও বায়ুদূষণের শীর্ষে থাকা দিল্লি আজ নেমে এসেছে সপ্তম অবস্থানে, সেখানে আজ দূষণের মাত্রা ১৬৭। 

ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬