সংবিধান নিয়ে ৬৯ দফা প্রস্তাব জমা দিল জাতীয় নাগরিক কমিটি

০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব গ্রহণ করেন কমিশনের প্রধান আলী রীয়াজ

জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব গ্রহণ করেন কমিশনের প্রধান আলী রীয়াজ © সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে ৬৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে প্রস্তাবনা পেশ করে সংগঠনটি।
 
এসময় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন। কেন্দ্রীয় সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ড. আতিক মুজাহিদ এবং সালেহ উদ্দিন সিফাত।

সংবিধান সংস্কার কমিশনের পক্ষে প্রস্তাবনা গ্রহণ করেন কমিশনের প্রধান আলী রীয়াজ। আরও উপস্থিত ছিলেন, কমিশন সদস্য ফিরোজ আহমেদ, মুস্তাইন জহির, সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, মইন আলম ফিরোজি ও ব্যারিস্টার ইমরান সিদ্দিকি। 

এসময় সংবিধান সংস্কার কমিটির সঙ্গে মতবিনিময়ও করেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬