ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে: পলক

০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

সাবেক তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে তাকে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে হাজির করার পর এজলাসে দাঁড়িয়ে বিচারককে এ কথা জানান তিনি।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতের অনুমতি নিয়ে এজলাসে দাঁড়িয়ে কথা বলেন পলক। পরে বিচারককে পলক বলেন, ‘কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আমি ডিভিশন পাচ্ছি না। পাঁচ হাত লম্বা চার হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছি না। এ কারাগারে বেশির ভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাঁদের মধ্যে আমাকে রাখা হয়েছে।’ 

এ সময় আদালত লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন।

আরও পড়ুন: ভারতের ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব, বাংলাদেশের ‘না’

এদিকে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, শাহবাগ থানার নতুন হত্যা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আজ সকালে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই-আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল।

বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
যেসব দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই
  • ৩১ মার্চ ২০২৬
সাবেক এমপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্…
  • ৩১ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সেচপাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence