ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

৩১ মার্চ ২০২৬, ০৫:২৫ PM
কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে

কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী বারবাজার ইউনিয়নের বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একটি সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহী কাওসার আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
আহতদের মধ্যে গুরুতর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন।
বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬