শিশু মুনতাহা হত্যা মামলায় গৃহশিক্ষিকাসহ ৪ জনের পাঁচ দিনের রিমান্ড

১১ নভেম্বর ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মুনতাহা

মুনতাহা © সংগৃহীত

সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এ ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন- কানাইঘাট থানার আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। 

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়েছিলো মুনতাহা।

অবশেষে রবিবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে বাড়ির পাশের ডোবায় গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আলিফজানসহ ৬ জনকে আটক করা হয়।

এর আগে, মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ায়। 

 

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬