দুপুরে অবরোধ তুলে নিয়ে বিকেলে ফের মহাসড়কে শ্রমিকরা

১১ নভেম্বর ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© ফাইল ছবি

গাজীপুরে টানা ৫৩ ঘন্টা পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করার পর আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে ঘোষণা দিয়ে সরে গেলে আসলে যান চলাচল স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ সড়কে। প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা এই আন্দোলন করছে। 

সোমবার দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে। কিন্তু প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। ফলে থমকে আছে যান চলাচল।

শ্রমিকদের দাবি, আশ্বাস নয়, নগদ বেতন পরিশোধ চায় তারা। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণার পর বেলা ২টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিক বলছে, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না। অধিকাংশ শ্রমিক বলছে, তারা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পায় ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬