তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না বিএনপি

১১ নভেম্বর ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান পালন করবে না নেতাকর্মীরা। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের এই সিদ্ধান্ত এরই মধ্যেই নেতাকর্মীদের জানিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত, চলতি বছরের ২০ নভেম্বর ৬০ বছরে পা দেবেন তারেক রহমান। ১৯৬৫ সালে তার জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এক-এগারো সরকারের সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এখনও সেখানে রয়েছেন।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ হয়নি।

ট্যাগ: বিএনপি
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬